চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া হত্যাকারীদের ফাঁসি কার্যকর: বলিউডের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ২০, মার্চ ২০২০
বিনোদন
A A

দীর্ঘ সাত বছরের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দিল্লির আলোচিত নির্ভয়া মামলার চার আসামীর। এতে উচ্ছ্বসিত ভারতের আমজনতা থেকে শুরু করে বলিউড তারকারাও!

যার প্রমাণ মিললো বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর, প্রীতি জিনতা, তাপসী পান্নু, সুস্মিতা সেন এবং রিতেশ দেশমুখের মত তারকাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে।

নির্ভয়া হত্যাকাণ্ডের বিচারে উচ্ছ্বসিত ঋষি কাপুর টুইটে জানিয়েছেন, ‘যেমন কর্ম তেমন ফল। এই ফাঁসি গোটা বিশ্বের সকলের কাছে উদাহরণ হয়ে থাকবে। নারী জাতিকে সম্মান করতে হবে। যারা এই ফাঁসিতে এতদিন পর্যন্ত বাঁধা দিয়ে এসেছিল, তাদের ধিক্কার জানাই।’

‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাক অভিনেত্রী প্রীতি জিনতা তার টুইটারে লিখেছেন, ‘অবশেষে নির্ভয়া মামলা শেষ হল। আগে শেষ হলে আরো ভাল হতো। কিন্তু তারপরও যে এর সুষ্ঠ বিচার হয়েছে, এতেই আমি খুশি। অবশেষে নির্ভয়ার বাবা মা শান্তি পেলেন।

অভিনেত্রী সুস্মিতা সেন তার টুইটে লিখেছেন, ‘অবশেষে এই দিনটা দেখলেন আশাদেবী। দুগ্গা দুগ্গা।’

‘পিঙ্ক’ খ্যাত তাপসী পান্নু লিখেছেন, ‘অবশেষে সম্পন্ন হল। বহু বছর পর আজ নিভর্য়ার বাবা-মা শান্তিতে ঘুমাতে পারবেন।’

Reneta

রীতেশ দেশমুখ জানিয়েছেন, ‘নির্ভয়ার বাবা মা, বন্ধু-বান্ধব সকলের জন্য আমার প্রার্থনা রইল। অবশেষে বিচার মিলল নির্ভয়ার।’

২০১২ সালে ভারতের নয়াদিল্লির চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ ও পরে হত্যা করা হয়। সারা বিশ্বে এই হত্যাকাণ্ড ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিলো।

এর আগে আসামীদের আদালত থেকে তিনবার মৃত্যুদণ্ডের আদেশ হলেও তা কার্যকর প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়। অবশেষে শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহার জেলে চার আসামীর একই সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋষি কাপুরতাপসী পান্নুদিল্লিনির্ভয়াপ্রীতি জিনতারীতেশ দেশমুখসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT