চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের ফাঁসি শনিবার হচ্ছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্ভয়া ধর্ষণ-অপ্রাপ্তবয়স্ক আসামি

বাম থেকে: পবন গুপ্ত, বিনয় শর্মা, মুকেশ সিং ও অক্ষয় ঠাকুর সিং

নির্ভয়া কাণ্ডে দণ্ডিতদের ফাঁসি ১ ফেব্রুয়ারি হচ্ছে না। শুক্রবার পাটিয়ালা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা শনিবারের ফাঁসির রায়ে স্থগিতাদেশ দিয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হবে না।

এ নিয়ে দুইবার পেছাল ফাঁসি কার্যকরের নির্ধারিত দিন।

বৃহস্পতিবার আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আর্জি জানানো হয়েছিল। অপরাধীদের আইনজীবীর যুক্তি ছিল, ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক।

এই আর্জি শোনার পর দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক অজয় কুমার জৈন তিহার জেলের সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। এ দিন সেই সমস্ত রিপোর্ট দেখেই শনিবার ফাঁসির রায়ে স্থগিতাদেশ দেন আদালত।

২০১২ সালের ডিসেম্বরে ডাক্তারি পড়ুয়া নির্ভয়া ধর্ষণের শিকার হন। চলন্ত বাসে ধর্ষণ করে অপরাধীরা তাকে ফেলে দেয়। গুরুতর আহত নির্ভয়া কিছুদিন চিকিৎসার পর মারা যান।

ওই ঘটনায় ভারতসহ বিভিন্ন দেশে ব্যাপক আন্দোলন হয়। অভিযুক্ত মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তাকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে সে রায় বহাল রাখে ভারতের শীর্ষ আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাঁসির রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT