চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম এবং কাল্পনিক ফলের অভিযোগ এনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন দেওয়ার যে দাবি জানানো হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেছেন।

বিএনপি ও বাম গনতান্ত্রিক জোটের অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন: নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো বিতর্ক নেই, বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে আমাদের প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই এ ধরনের দাবি অবান্তর, এর কোন যৌক্তিকতা নেই। এটা তাদের মামাবাড়ির আবদার ছাড়া কিছুই নয়।

অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল হবে বলেও এসময় জানান তিনি। বলেন: কাউন্সিল অক্টোবরেই হবে। এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে প্রশ্ন কেন?

সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতায় গুরুত্বারোপ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: যাত্রীরাও মাঝে মাঝে বেপরোয়া চালকের মতো বেপরোয়া হয়ে যান। সড়ক দুর্ঘটনা শুধু চালকের জন্যই হচ্ছে তা নয়৷ যাত্রীদের ভুলের জন্য দুর্ঘটনা হয়। তারা রাস্তা না দেখেই এপার থেকে ওপার যাতায়াত করে। এ বিষয়ে সাংবাদিকদেরও সচেতন হতে হবে, ক্যাম্পেইন করতে হবে, যাতে সচেতনতা বৃদ্ধি পায়।

Reneta

জাতীয় নির্চবাচন থাকায় বেশ কিছুদিন বিআরটিএ’র অভিযান বন্ধ থাকায় অনিয়ম বেড়েছে বলেও জানান ওবায়দুল কাদের৷ বলেন: কিছুদিন অভিযান বন্ধ থাকায় অনিয়ম বেড়ে গেছে৷ মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ৮টি গাড়ি জব্দ, ৩ জনের জেল ও ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখন আমাদের জনবল বেড়েছে। ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন৷ এ ধরনের অভিযান চলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগঐক্যজোটওবায়দুল কাদেরবিএনপিসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT