স্পোর্টস

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্লাতিনি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্লাতিনি

ফিফা’র আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন উয়েফা’র সাবেক প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

দুর্নীতির একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিসেম্বরে ফিফা’র সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের পাশাপাশি প্লাতিনিকেও ৮ বছরের জন্য ফুটবলের সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে সুইস তদন্ত সংস্থা।

তবে নিজেকে এখনো নির্দোষ দাবী করছেন প্লাতিনি। এজন্য ক্রীড়াঙ্গণের সর্বোচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

স্বল্প সময়ে নিষেধাজ্ঞা কাটিয়ে নির্বাচন করা সম্ভব নয় বলে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন প্লাতিনি।

বিষয়:প্লাতিনিফিফা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…