রাজনীতি

নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তফ্রন্টের বৈঠক শুরু

রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পাচ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিকল্পধারার মহাস‌চিব মেজর (অবঃ) অাবদুল মান্না‌নের নেতৃ‌ত্বে বৈঠক শুরু করেছে যুক্তফ্রন্ট।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনের পূর্ণ কমিশন উপস্থিত আছেন।

বৈঠ‌কে যুক্তফ্রন্টের উপস্থিত আছেন বাংলা‌দেশ ন্যা‌পের চেয়ারমান জে‌বেল রহমান গা‌নি, ‌বিকল্পধারার প্রে‌সি‌ডিয়াম সদস্য গোলাম সা‌রোয়ার মিলন, মযহারুল হক শাহ চৌধুরী, ইউনাই‌টেড মাইন‌রি‌টি ফ্র‌ন্টের সভাপ‌তি দী‌লিপ কুমার দাশ, বিকল্পধারার সাংগঠ‌নিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক ও বিকল্পধারার সহ সভপ‌তি প্যা‌নে‌লের সদস্য মাহমুদা চৌধুরী।

বিষয়:নির্বাচন কমিশনবিকল্পধারাসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…