রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশননের প্রতি কিছু পরামর্শও দেন মির্জা ফখরুল।
শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন: নির্বাচনকালীন সরকার, সংসদ ভেঙে দেয়া ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এসময় আন্দোলন-সংগ্রামে যুবদলকে সামনে থাকার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








