মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৪তম সাধারণ নির্বাচনে জয়লাভের দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এই দাবির পাশাপাশি নির্বাচন কমিশন ফল ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন তিনি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে।
মাহাথির দাবি করেছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২টি আসন পেয়েছে তার জোট পাকাতান হারাপান। তিনি বলেন, এর মানে আমরা প্রতিপক্ষ বারিসান ন্যাশনালের চেয়ে এগিয়ে আছি। তারা আমাদের কাছে পৌঁছাতে পারবে না।
এদিকে এক্সপ্রেস ডট কো ডট ইউকে জানিয়েছে, ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর বেসকারিভাবে ঘোষিত ২২২ আসনের মধ্যে নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল পেয়েছে ২৫টি। আর মাহাথিরের পাকাতান হারাপান পেয়েছে ১৭টি।
ইতিমধ্যে মাহাথিরের দলের সমর্থকরা উল্লাস করতে রাস্তায় নেমে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।








