চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় বিএনপির মেয়র প্রার্থীদের যতো অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন: সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেষ পর্যন্ত পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন। অন্যদিকে পূজার দিনে নির্বাচন হওয়ায় হিন্দু সম্প্রদায়কে ভোট বর্জন না করে নৌকাকে বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার ইশরাক যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকা এবং তাবিথ মিরপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

ইশরাক নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কলে তার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ আনেন। বলেন: ইসলামপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গেলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাবুসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েক জন আহত হন।

এরপরও নির্বাচনী প্রচারণা থেকে সরে না দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বলেন: আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, যত ষড়যন্ত্রই হোক, আমরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবো। কারণ, জনগণ আমাদের সাথে রয়েছে। আমরা জনগণকে নিয়েই লড়াই করব।

এছাড়া পূজার দিন নির্বাচন তাই হিন্দু সম্প্রদায়কে ভোট বর্জন না করে ৩০ তারিখ নৌকাকে বর্জন করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। তিনি আশা করেন, হিন্দু সম্প্রায়ের এই ক্ষোভ ধানের শীষের পক্ষে আসবে।

ইভিএম নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন: আমরা ইভিএমের ব্যবহার নিয়ে আশঙ্কায় রয়েছি। আমরা প্রযুক্তিবিরোধী নই। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে আমাদের আশঙ্কা ও আপত্তি রয়েছে। কারণ, নির্বাচন কমিশন নিজেরাই স্বীকার করেছে, ইভিএম ব্যবহার করার মতো নিজস্ব লোকবল তাদের নেই। এ প্রযুক্তি ব্যবহার করতে তাদের লোক ধার করতে হচ্ছে। এ ছাড়া ইভিএম ব্যবহার করতে দেশের মানুষ এখনো প্রস্তুত নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: তাবিথ আউয়ালসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT