চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী উত্তেজনার ধাক্কায় ডিজিটাল সেবায় ধস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
নির্বাচন কমিশন-ডিজিটাল সেবা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ধাক্কায় নড়ে উঠেছে বাংলাদেশে ডিজিটাল সেবার ব্যবসা। নির্বাচনের আগে আগে অপ্রত্যাশিতভাবে ব্যবসার পরিসর কমে যাচ্ছে।

৩০ ডিসেম্বরের নির্বাচনে এবার ডিজিটাল প্রচারণায় মুখর ছিল রাজনৈতিক দলগুলো। ফলে ডিজিটাল শিল্পে লাভের পরিমাণ বাড়তে থাকলেও শেষ মুহূর্তে এসে সেই লাভ হঠাৎ করেই কমতে শুরু করেছে।

হোলসেল ব্যান্ডউইথ সরবরাহকারী ‘ফাইবার এট হোম’ ও নানা ব্যবসায়ীক সূত্রে এসব তথ্য জানা গেছে।

মোবাইল অপারেটর, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী, মোবাইল হ্যান্ডসেট কোম্পানি থেকে শুরু করে পাইকারি ব্যান্ডউইথ সরবরাহকারী সবাই-ই বলছেন, ব্যবসার দিক থেকে চলতি বছরের সবচেয়ে খারাপ সময় তাদের যাচ্ছে এই ডিসেম্বর মাসে।

ব্যবসায়ীরা জানান, মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড, উভয় মাধ্যমেই ডেটা ব্যবহার ডিসেম্বর মাসে উল্লেখযোগ্য হারে কমে গেছে।

উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহার গত মাসের তুলনায় চলতি মাসে ৩০ শতাংশ কমে গেছে।

Reneta

হোলসেল ব্যান্ডউইথ সরবরাহকারী ফাইবার এট হোম-এর দেয়া তথ্য অনুসারে, নভেম্বরে তাদের কাছ থেকে নেয়া ডেটা ফেসবুকে ব্যবহৃত হয়েছিল ২৮ জিবিপিএস (গিগাবিট/সেকেন্ড)। কিন্তু চলতি সপ্তাহে তা নেমে ১৮ জিবিপিএসে দাঁড়িয়েছে।

অন্যদিকে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও ব্যবহার কমে যাওয়ার ফলে সার্বিকভাবে কোম্পানিগুলোর আয় ডিসেম্বরে ৫ থেকে ৭ শতাংশ কমে গেছে।

সাধারণত বছরের শেষ প্রান্তিক হয় রাজস্ব আয়ের সময়। কিন্তু এ বছর তা উল্টো হয়ে গেল। ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নির্বাচনে ডিজিটাল প্রচারণা বাড়তির দিকে দেখে আশা করেছিল শেষ ২/১ মাসে আয় বাড়বে অন্তত ১০ শতাংশ। কিন্তু লাভ ঘুরে ডিসেম্বরে তা লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে।

শুধু মোবাইল ডেটা নয়, ভয়েস কল সেবা থেকেও আয় অস্বাভাবিকভাবে কমে গেছে। শুধু একমাসের ব্যবধানে যা এর আগে দেখা যায়নি।

মোবাইল হ্যান্ডসেট বিক্রিও কমে গেছে লক্ষ্যণীয় হারে। মোবাইল ব্যবসায়ীরা জানান, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোবাইল বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এমনিতেই গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম হ্যান্ডসেট বিক্রি হয়েছে ২০১৮’তে। আর ডিসেম্বরে এসে বিক্রি যাচ্ছে উল্টোদিকে।

ব্যবসায়ীদের ধারণা, কী বলতে গিয়ে কী বলে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়তে হবে, এই ভয় থেকেই ডিজিটাল সেবা গ্রহণ কমিয়ে দিয়েছে জনগণ। নির্বাচনের আগে আগে সেই ভয় আরও বেশি কাজ করছে তাদের মাঝে।

এছাড়াও বাংলাদেশ সরকার বেশকিছু ওয়েবসাইট এবং পোর্টাল ব্লক করে দেয়ায় দেশের গুগল ব্যবহারকারীদের অনেকে গত সপ্তাহ দুয়েক ধরে জিমেইল, গুগল অ্যাডস এবং গুগল ড্রাইভ ব্যবহারে সমস্যার মুখে পড়ছেন। এটাও ব্যবসা কমে যাওয়ার আরেকটি কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ই-কমার্স ওয়েবসাইটগুলো এখনো তাদের ব্যবসা কমার তথ্য সরাসরি প্রকাশ না করলেও আশঙ্কা করছে, আগামী কয়েকদিন তাদের অর্ডার পাওয়ার পরিমাণ অনেকখানিই কমে যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারনেটএকাদশ জাতীয় নির্বাচনডিজিটাল সেবাব্রডব্যান্ড ইন্টারনেটমোবাইল ইন্টারনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT