চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী উত্তাপে ঘাটাইল ও কালিহাতীতে ১৪৪ ধারা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১১:৪২ পূর্বাহ্ন ০১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ একই সময় সমাবেশ ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশেরএলাকা ও ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারসহ আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘোষণা দেয়া হয়। পরে, মাইকিং করে সংশ্লিষ্ট এলাকায় এ ঘোষণা জানিয়ে দেয়া হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহাতীতে ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার বিকেল ৩টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশের ডাক দেয়। একই সময়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ প্রতিহত করতে পাল্টা সমাবেশের ডাক দেন।

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কালিহাতীতে উত্তেজনা বিরাজ করছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তার সহযোগীরা আলামিন ও তার মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় তিন বিক্ষোভকারী মারা যান। পরে হাসপাতালে মারা যান আরো একজন।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণনির্যাতনপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT