পরিবেশ

নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার প্রতিশ্রুতি দাবি

নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার প্রতিশ্রুতি দাবি

জাতীয় নির্বাচনের আগে দেয়া রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নদী রক্ষার প্রতিশ্রুতি রাখার দাবি জানিয়েছে নদী রক্ষা জোট।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, রাজনৈতিকভাবে দায়বদ্ধতা সৃষ্টি হলে মরণাপন্ন নদীগুলোকে রক্ষা করা সম্ভব হবে।

বাংলাদেশের নদীগুলোর প্রধান সমস্যা দখল আর দূষণ। আর এরজন্য দায়ী প্রভাবশালীরা, যাদের বেশিরভাগই থাকেন রাজনৈতিক ছত্রছায়ায়। দখলদার ও দূষণকারীদের নিয়ন্ত্রণ করা এবং আন্ত:সীমান্ত নদীগুলোতে পানির ন্যায্য হিস্যা আদায়ে দরকার রাজনৈতিক উদ্যোগ। তাই জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর ইশতেহারে নদী রক্ষার প্রতিশ্রুতি রাখার দাবি নদী রক্ষা জোটের।

নদী রক্ষার আন্দোলনে যুক্ত পরিবেশবাদী সংগঠনগুলো গঠন করেছে এই নদী রক্ষা জোট। মানববন্ধনে তারা বলেন, মানুষের জন্যই রাজনীতি, তাই নদীর রক্ষায় দলগুলোকে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।

নদীমাতৃক বাংলাদেশে নদী রক্ষার দাবি দিন দিন জনদাবিতে পরিণত হচ্ছে বলেও মনে করছেন পরিবেশবাদীরা।

 বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে 

বিষয়:ইশতেহারএকাদশ জাতীয় সংসদ নির্বাচননদীসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…