চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘উগ্রবাদ-সহিংসতা প্রতিরোধে তরুণদের সম্পৃক্ততার ‘শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের সচেতনতা বেড়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতাও বেড়েছে। নির্বাচনকে ঘিরে আমাদের নানাবিধ প্রস্তুতি রয়েছে। ইতোপূর্বে দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযান পরিচালিত হয়েছে, এর ফলে জঙ্গি সংগঠনগুলোর অপারেশনাল ক্যাপাসিটি অনেক কমে গেছে। তবুও জঙ্গিবাদ তাদের মগজে এখনও রয়েছে।

তারা নির্বাচনকে ঘৃণা করে, গণতন্ত্রকে ঘৃণা করে। তাই কেউ যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা করতে না পারে সেজন্য আমাদের প্রস্তুতি আছে।

‘নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে’–যোগ করেন তিনি।

কাউন্টার টেররিজম প্রধান বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনেরর তফসিল ঘোষণা করা হয়েছে।

Reneta

আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন আইনী পদক্ষেপ অব্যাহত রয়েছে।

কেউ ফৌজদারী অপরাধে লিপ্ত না হলে এবং নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘন না হলে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না।

বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার ঘটনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন: নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মিছিল-সমাবেশ করে মনোনয়ন ফরম উত্তলন বা জমা দেওয়ার সুযোগ নেই। যে কোন অবৈধ জনতা ছত্রভঙ্গ করার সক্ষমতা ডিএমপির ছিল। বড়সড় সমাবেশ ডিসপাচ (ছত্রভঙ্গ) করা আমাদের যে সক্ষমতা তার বিশ্বজুড়ে সুনাম রয়েছে।

সেদিন আমরা শক্তি প্রয়োগ করতে চাইলে সেটা মেটার অব মিনিটের ব্যপার ছিল। কিন্তু আমরা তা না করে তাদেরকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা হেলমেটসহ লাঠিসোটা নিয়ে পুলিশকে আক্রমন করেছিল। এতো লাঠিগুলোতো আর মাটির নিচ থেকে আসেনি। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুলিশের গাড়ির উপর উঠে যে লাফালাফির দৃশ্য আপনারা দেখেছেন এটি কোনভাবেই আইনি কর্মকাণ্ড নয়।

তিনি বলেন, সেখানে অনেক মানুষ ছিল, কিন্তু যারা সুনির্দিষ্টভাবে হামলায় জড়িত ছিল ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়েছে।

শুধুমাত্র তাদেরকে কেন্দ্র করেই তিনটি মামলা দায়ের করা হয়েছে। বিনা কারণে কাউকে এই মামলায় আসামী করা হয়নি।

‘কথা দিচ্ছি, শুধুমাত্র ফোজদারী অপরাধ সংগঠিত হলেই আমরা আইন প্রয়োগে বাধ্য হবো’ যোগ করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজঙ্গি হামলামনিরুল ইসলামসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT