চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দেশনা না আসা পর্যন্ত খুলছে না ফেসবুক

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৫:১১ পূর্বাহ্ন ২৫, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সামাজিক যোগাযোগের বেশ কিছু মাধ্যম বন্ধ করার পর টেলিটকের ভোক্তাদের জন্য কিছু ইউআরএল বন্ধ করতে গিয়ে বাংলাদেশী বেশ কিছু সাইট বন্ধ হয়ে পড়ে। ফলে দেশীয় বেশ কিছু সাইট দেখতে গিয়েও সমস্যা হয় ভোক্তাদের। ভোক্তারা একে চরম অব্যবস্থাপনা মনে করলেও সংশ্লিষ্টদের বক্তব্য নিরাপত্তার স্বার্থে ইন্টারনেটের কোনো একটি অংশ বন্ধ করতে গিয়েই বাকিগুলোও বন্ধ হয়ে গেছে। 

ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল সরোয়ার আলম শিকদার বলেন, ইন্টারনেটের নির্দিষ্ট কোনো আইডি বন্ধ করা যায় না। সেক্ষেত্রে সবগুলোই বন্ধ করে দিতে হয়। আর এই ব্লক করতে গিয়েই বিপত্তিটা বেঁধেছে। পরে সমস্যাগুলো একটা একটা করে সামনে আসলে সেটার সমাধানে চেষ্টা করা হয়। তাই এই সমস্যাগুলোতে ভুগছেন সাধারণ মানুষ।  

তবে এই সমস্যার তেমন কোনো স্ট্যান্ডার্ড সমাধান নেই বলেই জানালেন সরোয়ার আলম শিকদার, কারো কাছ থেকে কোনো একটি সাইটের বিষয়ে অবজেকশন আসলে আমরা সেটা ঠিকঠাক করে দিচ্ছি। হয়তো এর ফলে একটু সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ জনগণের কিন্তু সেটা তাদের মেনে নেওয়াই উচিত। যতদিন না বিটিআরসি বা রেগুলেটরি কমিশন থেকে নির্দেশনা আসছে ততদিন এসব বন্ধ করে দেওয়া সেবা অন্তত ওপেন করা যাচ্ছে না। 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(আইএসপিবি) সভাপতি এম এ হাকিম বলেন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো পথ থাকে। সেখানে কেউ একটি পথ দিয়ে ইন্টারনেট ব্যবহার না করতে পারলে অন্য পথ দিয়ে সেবা নেওয়া শুরু করে। এরপর দেখা যাচ্ছে সেই পথটিও বন্ধ করে দিতে হয়। এসব করতে গিয়েই এমন সমস্যা দেখা দিচ্ছে। ইন্টারনেটের একটি সেবা বন্ধ করতে গিয়ে সবগুলো ইন্টারনেট সেবাই বন্ধ হয়ে পড়ে। আর তার ফলে এই সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। 

তবে এরপরও ভিন্ন উপায়ে সবাই ব্যবহার করছে। ফলে এই অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। তবে পুনরায় সরকারি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সমস্যা দূর হবে না বলেও জানান তিনি। 

রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দীন আহমেদ জানান, অন্য কিছু সাইট বন্ধ করতে গিয়েই মূলত সব সাইট বন্ধ হযে গিয়েছিলো টেলিটক ভোক্তাদের জন্য। 

Reneta

তবে দেশের নিরাপত্তার স্বার্থে এটুকু কষ্ট করা উচিত দেশের মানুষের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  

Jui  Banner Campaign
ট্যাগ: ফেসবুকবিটিআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT