চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়ক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ০১, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন শিক্ষক ও অভিভাবকবৃন্দও।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমরা মরি বাস চাপায়, শাজাহান তার দাঁত দেখায়’, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’. ‘সড়ক-মহাসড়কে মানুষ মরে, ওবায়দুল কাদের কী করে!’, ‘ফিটনেসহীন গাড়ির চলাচল বন্ধ কর’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে অংশ নেয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. দিদার হোসেন বলেন, ‘আমরা নিরাপদ সড়ক চাই। আর যেন কোন ভাই, বোন, বাবা অথবা কোন মাকে রাস্তায় জীবন দিতে না হয়। আন্দোলনরতদের উপর নির্মমভাবে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’

ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ বলেন, ‘স্কুলের ছাত্ররা রাস্তায় গাড়ি চাপায় মারা যাচ্ছে আর সরকারী বাহিনী ঘাতকদের বিচার না করে বরং প্রতিবাদী শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করছে। আমি লজ্জিত এটা ভেবে যে আগামী প্রজন্মের জন্য আমরা কেমন একটা দেশ রেখে যাচ্ছি।’

Reneta

এছাড়াও রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত নয় দফা দাবির প্রতি শিক্ষক-শিক্ষার্থীরা সমর্থন জানান এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এছাড়া বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে দুপুর দুইটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাভার স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোর আন্দোলননিরাপদ সড়কনিরাপদ সড়ক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT