চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ২২, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাম্প্রতিক সিরিজ বোমা হামলার পর থেকে শ্রীলঙ্কা সফর নিয়ে একটু হলেও শঙ্কা ছিল। তবে লঙ্কান মাটিতে পা রেখে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। বলেছেন, নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নেয়া ব্যবস্থায় সন্তুষ্ট তিনি।

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সিরিজ বোমা হামলায় ২৫৮ জন নিহত হয়। ওই ঘটনার পর বাংলাদেশের সঙ্গে পূর্বনির্ধারিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি না হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও লঙ্কান বোর্ডের অনুরোধে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার সফরের প্রথম যৌথ ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম। বলেন, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তিনি ও তার দল।

সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে টাইগার অধিনায়কের কাছে নানা প্রশ্ন রাখা হয়।

জবাবে তামিম বলেন, ‘আমরা সবাই এই সফরটি নিয়ে বেশ ইতিবাচক ছিলাম। কয়েক বছর আগে আমরাও এমন পরিস্থিতিতে ছিলাম (২০১৬ সালে হলি আর্টিজান হামলা)। তখন তারাই সবার আগে আমাদের দেশে সফর করেছিল। আমার মনে হয় না দলের কারও মধ্যে এই সফর নিয়ে দুশ্চিন্তা ছিল।’

আরেকটু যোগ করে বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার বলেন, ‘শ্রীলঙ্কা সব সময় ক্রিকেট খেলার জন্য চমৎকার একটি জায়গা। আমি আগেই বলেছি নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট। সব ধরনের সুবিধাই তারা দিচ্ছেন আমাদের। বর্তমানে আমরা ক্রিকেট ছাড়া আর কিছু নিয়েই ভাবছি না।

Reneta

বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে রয়েছেন ছুটিতে। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই এই সিরিজে খেলবে বাংলাদেশ। দলের সেরা তারকা ছাড়া কতটুকু প্রস্তুতি নেয়া হয়েছে?

তামিমের জবাব, ‘যে দলের মধ্যে নেই তাকে নিয়ে কথা বাড়াতে চাই না। আমরা জানি তিনি (সাকিব) বিশেষ। অসাধারণ খেলেছেন বাংলাদেশের জন্য। আমার কাছে এখন আরও ১৫ জন আছে। যারা নিজেদের জায়গায় সেরা। সেরা একাদশে যারাই সুযোগ পাবেন সবাই আশা করি নিজেদের সেরাটাই দেবেন।

বাংলাদেশের আগের পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘কিছুদিন আগে কিন্তু আমরাও একই অবস্থায় ছিলাম। শ্রীলঙ্কাই একটি দল যারা এগিয়ে এসেছিল, আমাদের সাহায্য করেছিল। ক্রিকেটে আমরা একটি পরিবার, যখনই এমন কোনো পরিস্থিতি আসবে তখন আমাদের এগিয়ে আসা উচিৎ। আমরা এখানে খুব আরামদায়ক অবস্থায় আছি। ছেলেরাও উপভোগ করছে। হোটেলে তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছে।’

কোনো অজুহাত না তুলে নির্ধারিত সময়ে সিরিজ খেলতে যাওয়ায় তামিম ও বাংলাদেশ দলকে ধন্যবাদ জানান শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট ও অধিনায়ক।

সিরিজের প্রথম ওয়ানডে ২৬ জুলাই কলম্বোতে। একই ভেন্যুতে হবে ২৮ ও ৩১ জুলাই পরের দুই ম্যাচ। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

মূল লড়াই শুরুর আগে অবশ্য মঙ্গলবারই একটি গা-গরমের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটিও হবে সিরিজের ভেন্যু কলম্বোর পি সারাতে। এই ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। সব ঠিকঠাক থাকলেও ম্যাচের সময় পরিবর্তন হয়েছে। আগে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT