চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাজনিত কারণে জিম্বাবুয়ের পাকিস্তান সফর বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ন ১৪, মে ২০১৫
স্পোর্টস
A A

নিরাপত্তাজনিত কারণে জিম্বাবুয়ে ক্রিকেট দল তাদের আসন্ন পাকিস্তান সফর বাতিল করেছে। দেশটির স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিটির (এসআরসি) নির্দেশনা অনুযায়ী জিম্বাবুয়ে দল এ সফর বাতিলের সিদ্ধান্ত নেয়। ডন পত্রিকার সূত্র এই সংবাদ জানা যায়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের ১৭ তারিখে পাকিস্তান সফরে আসার কথা ছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

দেশটির খেলা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষের নির্দেশের প্রেক্ষিতে এই সময়ে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন স্পোর্টস এন্ড রিক্রিয়েশনাল কমিশন (এসআরসি), জিম্বাবুয়ে ক্রিকেট তাদের এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

বুধবার পাকিস্তানের করাচিতে সন্ত্রাসী হামলায় ৪৫ জন ব্যক্তির মৃত্যুর ঘটনায় জিম্বাবুয়ে প্রশাসন পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

লাহোরে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জন্য সকল আয়োজনই সম্পন্ন করেছিলো পাকিস্তান। ছয় বছর পরে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার আয়োজন করতে যাচ্ছিলো পাকিস্তান।

এই সফরের মাধমে ২০০৯ সালের পর আইসিসির পূর্ণ সদস্য দল হিসেবে প্রথমবারের মতো জিম্বাবুয়ের পাকিস্তান সফরের কথা ছিলো। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের উপর হামলা চালানোর পর টেস্ট স্ট্যাটাস না পাওয়া কেনিয়া এবং আইসিসির সহযোগি দেশ আফগানিস্তান, এ দুটি দেশ পাকিস্তান সফর করেছিলো।

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়েপাকিস্তানপাকিস্তান-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT