চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের নতুন ছবির নায়িকা অপু বিশ্বাস

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৯:৪৩ পূর্বাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সরকারি অনুদান পাওয়া নতুন এক ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ‘ছায়াবৃক্ষ’ নামে এ ছবিতে নিরবের নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস।

অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন বন্ধন বিশ্বাস। যিনি এর আগে ওমর সানী-রেসিকে নিয়ে ‘শূণ্য’ ছবিটি নির্মাণ করেছিলেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের একটি রেস্তোরায় নিরব-অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন।

এরআগে অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ নামে একটি ছবি নির্মিত হয়েছে। গেল মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। জানা যায়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামি ডিসেম্বরে ‘বান্ধব’ মুক্তির সম্ভবনা রয়েছে।

এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক অনুপ বড়ুয়া চ্যানেল অনলাইনকে বলেন, নিরব এবং অপু বিশ্বাস দুজনকে এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। নায়িকা অপুকে আগেই চুক্তিবদ্ধ করতাম, কিন্তু তিনি বগুড়া ছিলেন বলে সম্ভব হয়নি। সেজন্য রবিবার দুপুরে নায়ক-নায়িকা দুজনকেই অফিসিয়ালি সাইনিং দেয়া হচ্ছে।

তিনি বলেন, অনুপম কথাচিত্র থেকে নিয়মিত ছবি নির্মিত হবে। ভালো ভালো ছবি নির্মাণ করে এ সংস্থাটিকে প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান করতে চাই। তারই দ্বিতীয় প্রয়াস হতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’।

Reneta

প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মনে বড় কষ্ট’ দুই ছবিতে অপু বিশ্বাসের নায়ক না হলেও সহশিল্পী ছিলেন নিরব৷ এবার তাকে নায়িকা হিসেবে পাচ্ছেন। নিরবের প্রত্যাশা, নায়ক হিসেবে অপুর বিপরীতে দর্শক তাকে গ্রহণ করবেন।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, অপু বিশ্বাস জনপ্রিয় নায়িকা। আর নিরব আমার খুব আপন মানুষ। তার সঙ্গে বোঝাপড়া চমৎকার। আশা করছি, ‘ছায়াবৃক্ষ’-তে নতুন এ জুটিকে দর্শক পছন্দ করবেন। তিনি বলেন, এ ছবির জন্য অপু বিশ্বাসকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমানোর কথা বলেছি। তিনি তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন।

৫০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ ছবি নিয়ে পরিচালক বলেন, পহেলা অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে। পুরো শুটিং সেখানকার একটি চা বাগানে করা হবে।

মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

ছবির সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসইকবাল আহমেদনিরববড়দা মিঠুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT