চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজের বাবার মৃত্যু নিয়ে গুজব আর কতো সহ্য করা যায়!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ১৫, মে ২০২০
বিনোদন
A A

বিগত বছর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যে খবর ছড়িয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা থেকেও এমন খবর ছড়িয়ে যায়। বিষয়টি নিয়ে বিভ্রতকর অবস্থায় গুণী এই অভিনেতার পরিবারের সদস্যরা।

শুক্রবার রাতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবার মৃত্যু নিয়ে গুজব নতুন নয়। আজকে সন্ধ্যা থেকেই বেশকিছু ফোন পেয়েছি! বাবার মৃত্যুর গুজব শুনে আবারও চমকে গিয়েছি! নিজের বাবার মৃত্যু নিয়ে গুজব আর কতো সহ্য করা যায়!

তিনি বলেন, এমনিতেই রোজা রমজানের দিন, তারউপর বর্তমানে দেশ ও মানুষের যা অবস্থা এমন পরিস্থিতিতেও যারা একজন জীবিত মানুষকে নিয়ে গুজব ছড়ায়, তারা কারা? তাদের মানসিকতাই বা কেমন?

কোয়েল বলেন, ‘এরকম খবর শুনলে আমাদের পরিবারে যে কী ধরনের সিচুয়েশন তৈরী হয়, এটা যদি যারা গুজব ছড়ায় তারা একটিবার বুঝতো! সবাই দোয়া করেন যেন আমার বাবাকে আল্লাহ হায়াত দারাজ করেন, আর যারা গুজব সৃষ্টি করেন তাদের হেদায়েত দেন।’

এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভাল বলেও জানান তাঁর মেয়ে। যে কোনো সংবাদ শেয়ার করার আগে সত্যতা যাচাইয়ের অনুরোধও করেন কোয়েল আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাএ টি এম শামসুজ্জামানএটিএমকোয়েলচলচ্চিত্রমৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT