চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ফলানো আলু তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:১৩ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৬
কৃষি
A A

হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগ ফিরে চল মাটির টানে জুনিয়রের ৫ম  আয়োজনে রাজধানীর স্কলার্স ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা নিজেদের লাগানো আলু বীজের ফসল তুললেন।

নিজ হাতে লাগানো বীজের আলু পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বললেন, এ কাজের মাধ্যমে গ্রামীণ মাটির সম্ভাবনা ও কৃষকের কষ্ট যেমন তারা উপলব্ধি করতে পারলেন তেমনি আলু ফলনের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করলেন।

রাজধানীর স্কলার্স ইনস্টিটিউশনের ২০ শিক্ষার্থী মুন্সিগঞ্জের বাগেশ্বরে আলু বীজ লাগিয়ে ছিলেন ৩ মাস ৮ দিন আগে। হৃদয়ে মাটি মানুষের ফিরে চল মাটির টানে জুনিয়র  কার্যক্রমে তারা আবারো মুন্সিগঞ্জে নিজ হাতে লাগানো আলু ক্ষেতে।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় কার্যক্রমে যুক্ত হন স্থানীয় কৃষকরাও। মুন্সিগঞ্জের অন্যান্য আলু ক্ষেতের কৃষকদের মতোই ক্ষুদে শিক্ষার্থীরা  নিজেদের লাগানো আলু ক্ষেতের আলু তোলেন। ২০টি সারিতে প্রায় দু ঘন্টা ধরে ২০ শিক্ষার্থী। কারো সারিতে ৮ কেজি বা  কারো পাঁচ কেজি। এ নিয়ে নিজেদের  মধ্যে উচ্ছ্বাস, উত্তেজনা।

ক্ষুদে শিক্ষাথীরা বলেন, এটা লাগিয়ে আমরা যেমন দেশের মাটিকে ভালোভাবে স্পর্শ করতে পারলাম, তেমনি কৃষক কীভাবে আলু চাষ তথা কৃষি কাজ করে সেটা অনুভব করতে পারলাম।

স্থানীয় কৃষকরা ক্ষুদে শিক্ষার্থীদের  মাটির প্রতি মমত্ববোধ ও ভালোবাসা দেখে মুগ্ধ। কৃষকরা শিক্ষার্থীদের জানালেন, কি কি কারণে আলুর ফলন ব্যাহত হতে পারে।

Reneta

কৃষকরা জানান, এবার কয়েক দফা ওষুধ ব্যবহারের পরও আলুতে ফলন কম হয়েছে। ওষুধ দেওয়ার পরও কেন পোকা কেন গেল না সেটা তারা জানেন না।

এমন আয়োজন গ্রাম, কৃষক ও কৃষি সম্পর্কে শহরের শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করে তুলবে বলে মনে করেন অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক। মৌটুসী বড়ুয়া বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক জ্ঞান অর্জন করলো। দেশ এবং দেশের কৃষি উপর তাদের অভিজ্ঞা হলো।

৫ম আয়োজনে সফল আলু ফলনকারী রাজধানীর শিশু কৌতুহলী কৃষকদের ফেলো  সার্টিফিকেট দেওয়া হয়। শহরের শিশু কিশোর তরুণদের সাথে গ্রাম, কৃষি ও কৃষকদের যোগসূত্র স্থাপনের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান কৃষক ও গ্রামের মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ফিরে চল মাটির টানে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT