আমাদের অনেকের মাঝেই একটা অভ্যাস অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়, তা হল অন্যের মন যুগিয়ে চলা। আর সেটা করতে গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের নিজস্বতা। বন্ধু, পরিবার, শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজন সবার মন যোগাতে গিয়ে আসলে নিজের বলতে আর কিছুই থাকে না। কিন্তু আসলেই কি বিষয়টা তা-ই হওয়া উচিত। এক্ষেত্রে আমরা মেনে চলতে পারি কিছু পরামর্শ—
‘না’ বলতে শিখুন
প্রয়োজনে ‘না’ বলতে পারা যে কোনো মানুষের একটা বড় গুণ। এতে নিজের ওপর অযাচিত বিষয়ের চাপ কমে। আমাদের আশেপাশে অনেক মানুষ দেখা যায়, যারা নিজের নানা কাজে অন্যেকে জড়িয়ে নিতে চেষ্টা করেন। ‘না’ বলতে পারার অভ্যাস আপনাকে এসব ঝামেলা থেকে দূরে রাখবে।
জনপ্রিয় হওয়ার প্রতিযোগিতা এড়িয়ে চলুন
নিজেকে বেশি জনপ্রিয় করে তোলার প্রতিযোগিতা এড়িয়ে চলুন। কারণ, এটা আপনার ব্যক্তিজীবনকে অনেকখানি ভারসাম্যহীন করে তুলবে। নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে গুরুত্ব দিন, আর তা সময়মত সেরে ফেলুন।
পার্টনারকে সব সময় সায় দেবেন না
মন যোগাতে গিয়ে পার্টনারের সব কথাকে, সবসময় সায় দিবেন না। এতে সে কখনও নিজেকে শুধরানোর সুযোগ পাবে না, পাশাপাশি আপনিও নিজস্বতা হারাবেন।
অন্যকে অনুসরণ করবেন না
অন্যেকে অনুসরণ না করে, নিজের ভেতরের নিজেকে খুঁজে নিন। আর সেটাকেই চর্চা করতে থাকুন। এটা আপনাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হতে সাহায্য করবে।
নিজেকে ভালোবাসুন
নিজেকে ভালোবাসুন সবার আগে। নিজের পছন্দ-অপছন্দ, ভালোলাগা সব বিষয়কে আগে নিজে মূল্য দিন, তারপর অন্যের কাছে মূ্ল্য পেতে প্রত্যাশা করুন। ফেমিনা।







