চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে কানাডার ’প্রথম বাংলাদেশি মন্ত্রী’ দাবি বিল ব্লেয়ারের

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:৩৬ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

নিজেকে কানাডায় ‘প্রথম বাংলাদেশি মন্ত্রী’ দাবি করেছেন ফেডারেল জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন আমাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন আমি তাকে বলেছি, আমি হচ্ছি কানাডিয়ান সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী। কারণ, আমি সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কানাডিয়ানের প্রতিনিধিত্ব করি, তাদের সেবা করি।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভের’ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে তিনি লিবারেল পার্টির মনোনয়নে স্কারবোরো সাউথওয়েষ্ট নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কারবোরো সাউথওয়েস্ট এলাকায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কানাডীয়ান ভোটার বসবাস করেন। এই নির্বাচনী এলাকা থেকেই প্রভিন্সিয়াল সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

আলোচনায় বিল ব্লেয়ার বলেন, কানাডার তিনটি নির্বাচনী আসনে বাংলাদেশি ভোটারের বেশি, সেগুলো হচ্ছে তার নিজের স্কারবোরো সাউথওয়েষ্ট, বিচেস ইস্ট ইয়র্ক এবং কুইবেকের পাপিন্যু।

তিনি বলেন, বিচেস ইষ্ট ইয়র্কে নাথানিয়াল আরস্কিন স্মিথ এবং পাপিন্যূতে জাস্টিন ট্রুডো এবং স্কারবোরো সাউথওয়েষ্টে আমি এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছি।

Reneta

বিল ব্লেয়ার বলেন, আমরা তিনজন প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়। আমি জাস্টিন ট্রুডোকে বলেছি, আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী, কারণ আমি সবচেয়ে বেশি বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনিও সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন এবং সে জন্য তিনি গর্বিত। কানাডায় বাংলাদেশি কমিউনিটি কতোটা গুরুত্বপূর্ণ, কতোটা গতিশীল- সেটা জাস্টিন ট্রুডো এবং আমি হৃদয় দিয়ে উপলব্দি করি।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাবাঙালি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT