চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকেই ছাড়িয়ে গেলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
তিন দিনেই সালমানের ছবির আয় একশো কোটি রুপি

আলোচিত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে ৬৯ কোটি রুপি আয় করার পর এবার তৃতীয় দিনে ৪৫ কোটি রুপি আয় করে অনন্য রেকর্ড গড়লেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান। যার ফলে মুক্তির তিন দিনেই সালমানের ছবিটির আয় এখন ১১৪ কোটি রুপি।

ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে একদিনে সবচেয়ে বেশী আয় করে তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবলী ২’। ছবিটি একদিনে ৪৬ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে। তবে এই ছবিটির সঙ্গে পাল্লা দিয়ে সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ করলো অনন্য রেকর্ড। ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে একদিনে ৪৫ কোটি রুপি আয় দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে স্থান করে নিল।

আর এরমধ্যে দিয়ে অভিনেতা সালমান নিজেকে আরো একবার প্রমাণ করলেন। শুধু তাই না, এই ছবির মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেলেন নিজেকেই। কারণ এরআগে একদিনে তার অভিনীত আর কোনো ছবি এতো ব্যবসাসফল হয়নি। এমনকি তুমুল ব্যবসাসফল ছবি সুলতান ও আমিরের দঙ্গলকেও পেছনে ফেললো ‘টাইগার জিন্দা হ্যায়’। দঙ্গল একদিনে ৪১ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছিল।

আলী আব্বাস জাফর পরিচালিত সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। গেল শুক্রবার মুক্তির দিনে শুধু ভারতেই আয় করে ৩৩.৭৫ কোটি রুপি। যা চলতি বছরে ‘বাহুবলী’র পর প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী ছবি। প্রথম দিনের মতো মুক্তির দ্বিতীয় দিনেও ছবিটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখে আয় করেছে পৌনে ৩৫ কোটি রুপি। আর তৃতীয় দিনে ৪৫ কোটি রুপি আয় করে ছবিটি এখন ব্লকবাস্টার হওয়ার পথে।

তিন দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয়:
প্রথম দিন: ৩৩.৭৫ কোটি রুপি
দ্বিতীয় দিন: ৩৪.৭৫ কোটি রুপি
তৃতীয় দিন: ৪৫ কোটি রুপি

বাজেট:
টাইগার জিন্দা হ্যায়’ ছবির মোট বাজেট: ১৫০ কোটি রুপি
প্রোডাকশন ব্যয়: ১৩০ কোটি রুপি
প্রিন্টস+বিজ্ঞাপন: ২০ কোটি রুপি

Reneta

কতো পর্দায় মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’?:
ভারতে ৪৬০০টি পর্দায়
বিশ্বব্যাপী আরো ১১০০ পর্দায়

Jui  Banner Campaign
ট্যাগ: আলী আব্বাসক্যাটরিনাটাইগার জিন্দা হ্যায়সালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT