চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব ব্যবস্থাপনায় ভ্যাকসিন উৎপাদন করবে আফ্রিকার ৬টি দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

ছয়টি আফ্রিকান দেশকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য বেছে নেয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মিশর, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়াকে ডব্লিউএইচও’র গ্লোবাল এমআরএনএ ভ্যাকসিন হাব থেকে প্রযুক্তির প্রথম প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়, যাতে আফ্রিকা কোভিড এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য তার নিজস্ব ভ্যাকসিন তৈরি নিশ্চিত করতে পারে।

ইইউ-আফ্রিকা শীর্ষ সম্মেলনের এক অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেন, আফ্রিকার ৮০ শতাংশের বেশি মানুষ এখনও একটি ডোজও পায়নি। ভ্যাকসিন উৎপাদনের বেশিরভাগ কয়েকটি উচ্চ আয়ের দেশে কেন্দ্রীভূত হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির সুস্পষ্ট শিক্ষা হলো বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে টিকার স্থানীয় উৎপাদন বাড়ানো জরুরি।

মহামারি শেষ করার জন্য টেড্রোস ভ্যাকসিনের ন্যায়সংগত সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ধনী দেশগুলোর ভ্যাকসিন নীতির কারণে অন্যান্য দেশগুলো টিকাদানে পিছিয়ে আছে।

বর্তমানে আফ্রিকার ১৩০ কোটি লোকের মাত্র ১ শতাংশ ভ্যাকসিন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে দক্ষিণ আফ্রিকাকে গ্লোবাল এমআরএনএ প্রযুক্তি সহায়তা দেয়, যাতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো নিজেদের ভ্যাকসিন উৎপাদন করতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিকাকরোনাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT