চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২০, মার্চ ২০২২
অপরাধ, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৬ দিন পর ঘাসক্ষেত থেকে মোঃ রাকিব হোসেন (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে কেয়টখালী এলাকার ঘাসক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত রাকিব হোসেন উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ী এলাকার মালয়েশিয়া প্রবাসী মোশারফ হোসেনের ছেলে। সে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

রাকিবের মা রাবু আক্তার জানান, রাকিব ও তার বড় ভাই তাদের বাড়ি থেকে ৩শ গজ দুরের লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো। ১৫ মার্চ সকাল ৮ টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের বড় ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন তার ভাই মাদ্রাসায় নেই।

খবর পেয়ে রাকিবের অভিবাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত হন। এসময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুুল খায়ের মাদ্রাসার সন্মান হানির দোহাই দিয়ে মাইকিং করা থেকে বিরত রাখেন। পরবর্তীতে তিনি রাকিবের নামে পূর্বের মানত করা একটি খাস নিয়ে জবাই করে খেয়ে ফেলেন বলে জানায় নিহতের মা।

রাকিবের মা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে শ্রীনগর থানায় এসে পরেদিন  থানায় সাধারণ ডায়েরি করেন। ২০ মার্চ রবিবার সকালে কেয়টখালী এলাকায় অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ এর ফোন করলে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রীনগর থানার এসআই আপন মজুমদার বলেন, মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবী দেখে রাকিবের স্বজনরা লাশ শনাক্ত করেছেন।

Reneta

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: মুন্সীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT