জনপদ

নিখোঁজের ৩ দিন পর বিল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মাদ্রাসা ছাত্রের ছবি, নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, ছবি তোলা স্থান ও পরিস্থিতি বোঝা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩দিন পর এক মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সল্লা ইউনিয়নের বিলছাইয়া এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই মাদ্রাসা ছাত্র উপজেলার দেউপুর দক্ষিন পাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে ও বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মদিনাতুল উলূম মাদ্রাসার ছাত্র ফাহিম (১০)।

পুলিশ জানায় , নিহত ওই ছাত্র স্থানীয় ‘বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয্যাহ মদিনাতুল উলূম মাদ্রাসায়’ হেফজ খানায় পড়াশোনা করতো। গত সোমবার ভোর থেকে নিখোঁজ ছিলো সে। পরে আজ বিকেলে বিলের মধ্যে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু।

বিষয়:টাঙ্গাইলমরদেহমাদ্রাসা ছাত্র
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…