রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে আহত নাহিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
তার পরিচয় সম্পর্কে পুলিশ বলছে: তিনি একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
আগের দিন কেনাকাটার সময়ে দরদাম নিয়ে তর্ক-বিতর্কে জেরে মঙ্গলবার দিনভর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ বাঁধে।
পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের মধ্যেই বিকালে ঢাকা কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলে কর্তৃপক্ষ।








