দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, দক্ষিণ সিটির সব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন করে তৈরি করা হবে।
রাজধানীর নিউমার্কেট ও চন্দ্রিমা মার্কেটের ভবন পরিদর্শন করে তিনি বলেন, মার্কেট দুইটি ঝুঁকিপূর্ণ কি না, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ভূগর্ভস্থ প্রযুক্তি চালুর বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সাঈদ খোকন।








