চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে ভয়ের নাম ‘নতুন বল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ন ০২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কিউই কন্ডিশনে এবার হারের বৃত্ত ভাঙার সুযোগ টাইগারদের সামনে। কী করলে সফরকারীরা পেতে পারে সাফল্য, সে ধারণা দিলেন জাতীয় দলের বাইরে থাকা নুরুল হাসান সোহান।

সোহানের ওয়ানডে ও টেস্ট অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। ব্যাট হাতে ভালো রানও আছে তার। সেইসঙ্গে টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। সে অভিজ্ঞতা থেকেই জানালেন, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের সামনে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

‘নতুন বলে নিউজিল্যান্ডের আবহাওয়া ও কন্ডিশনে খেলাটা আসলেই কঠিন। নতুন বলটা যদি পার করতে পারি, মানিয়ে নিতে পারি, ধরেন প্রথম ১০ ওভারে একটার বেশি উইকেট না দিই, তাহলে ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যাবে।’

‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডেই হয়েছিল। পুরাতন বলে ব্যাটিং করে মজা পাওয়া যায়। বলটা সুন্দর দেখা যায়। আমাদের দেশে যেমন বলটা পিচে পড়লে আমরা দোমনায় থাকি যে কী হবে। আমার কাছে মনে হয় ট্রু বাউন্স থাকে নিউজিল্যান্ডে। অবশ্যই রান করতে হলে কষ্ট করতে হবে।’

‘টেস্ট, টি-টুয়েন্টি বা ওয়ানডে, যাই বলেন নতুন বল খেলাটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। শুরুতেই যদি উইকেট হারিয়ে ফেলি, ঐ জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তাই শুরুতে যদি কম উইকেট পড়ে, অর্থাৎ বেশি উইকেট হাতে রেখে যদি পরের দিকে যাই, তাহলে ব্যাটসম্যানরা শট খেলার সুযোগ পাবে।’

প্রাথমিক দলে নিয়মিত থাকলেও সোহানকে মূল স্কোয়াডে দেখা যায় না অনেকদিন ধরেই। ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। নিজেকে তৈরি রাখতে সুযোগের অপেক্ষায় থাকা এ ক্রিকেটার মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

Reneta

‘আমার কাছে মনে হয় সবার সুযোগ একরকম আসবে না। অনেক সময় আমি ভালো খেলেও দল থেকে বাদ পড়তে পারি টিম কম্বিনেশনের কারণে। এভাবেই মাথায় সেট করেছি। দলের জন্য যেটা ভালো হবে। অনেক সময়ই হয় ভালো খেলেও বাদ পড়তেছে। এটা টিম কম্বিনেশনের কারণে হতে পারে। আমার কাছে মনে হয় যদি দলের দরকার অনুযায়ী এরকম কোনো সুযোগ আসে আবার জাতীয় দলে খেলার, চেষ্টা করবো নিজের শতভাগ দেয়ার।’

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT