চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা নিয়ে পালিয়ে যাওয়ার বাসনা তার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ন ০১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ব্যান্ড লিজেন্ড, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু নায়িকা নিয়ে ভেগে যেতে চান! এতদূর ভাগতে চান যেন নায়ক তাদের খুঁজে না পায়।

সোমবার চ্যানেল আইয়ের ২০তম জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে ছিল দিনভর নানা আয়োজন। পুরো অনুষ্ঠান লাইভ প্রচার হচ্ছিল চ্যানেল আইয়ের টেলিভিশন পর্দায়। বিকেলের দিকে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী ও দেশের প্রখ্যাত ব্যান্ড দল ‘এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।

সেই তুমি কেন এত অচেনা হলে, চলো বদলে যাই, হাসতে দেখো গাইতে দেখো গাওয়ার ফাঁকে ফাঁকে চলছিল গিটারের ঝড়! গিটারে মোহনীয় সুর তুলে চলে আসছিলেন দর্শকের কাতারে। গান-গিটারের মাঝে বলছিলেন চ্যানেল আই নিয়ে নানা কথা, নানা স্মৃতি আর জার্নির গল্প। এমনই এক সময় এবি বলে উঠেন, ফরিদুর রেজা সাগরের কাছে এলে আমি বাবার আদর পাই। মঞ্চে ডাকেন ফরিদুর রেজা সাগরকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তখন আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন।

মঞ্চের পাশেই ছিলেন শাইখ সিরাজ। মঞ্চে উঠে এলেন তিনি। তাকে দেখে খুশি হলেন আইয়ুব বাচ্চু। শাইখ সিরাজ আইয়ুব বাচ্চুর কাছে দুটো প্রস্তাব রাখলেন। এক- চ্যানেল আইয়ের একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করা। দুই- কৃষকের জন্য একটা গান করা।

সলজ্জ আইয়ুব বাচ্চু কৌতুকের সুরে বললেন, অভিনয় করতে পারি যদি তা ভিলেনের চরিত্রে হয় এবং নায়িকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকে। এত দূরে পালাবো যে নায়ক খুঁজে পাবে না!

আইয়ুব বাচ্চু শাইখ সিরাজকে কথা দিলেন কৃষকদের জন্য গান করবেন। আগামী কৃষকের ঈদ আনন্দে কৃষকদের নিয়ে আইয়ুব বাচ্চুর গান শোনা যাবে বলে ঘোষণা দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০ বছরে চ্যানেল আইআইয়ুব বাচ্চুএলআরবিচ্যানেল আইবার্তা প্রধানশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT