বলিউড নায়িকাদের বয়স নিয়ে চিন্তার শেষ থাকে না ইন্ডাস্ট্রিতে। বয়স ৩০ হয়ে গেলেই পরিচালকরা নায়িকাদের নিয়ে চিন্তায় পড়ে যান। আর নায়িকাদের বয়স হলে গেলে তারা মায়ের ভূমিকায় অভিনয় করতে চান না। তবে এবারে নায়িকাদের সেই প্রথা ভেঙ্গে দিয়ে ৮৫ বছর এক বৃদ্ধা নারীর ভুমিকায় অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার খ্যাত কঙ্গনা রানাওয়াত।
শেখর কাপুরের নতুন ছবি ‘পানি’তে বৃদ্ধা নারীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।‘কুইন’ খ্যাত কঙ্গনা ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নায়িকাদের প্রথা ভেঙ্গেছেন।
কখনো তিনি হয়েছেন সাহসী নারী, আবার কখানো হয়েছেন সাধারণ মেয়ে, কখনো হেরে যাওয়া মডেলের ভূমিকায় অভিনয় করেছেন। আর এবার প্রথমবারের মতো বর্তমান সেনসেশন কোনো নায়িকাকে দেখা যাবে বৃদ্ধা কোনো নারীর চরিত্রে।
সব ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য হয়তো ক্যারিয়ারে খুব অল্প সময়ে দু-দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলে মনে করছেন বলি বোদ্ধোরা।







