প্রচুর স্টুডিও লাইট আর দামি ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মেকআপে করা হয় তারকাদের ফটোশুট। কিন্তু পাসপোর্ট আকৃতির ছবিতে তো আর তা হয়না। তাই গ্ল্যামারাস তারকাদের খুব সাদামাটা রূপ দেখা যায় পাসপোর্ট আকৃতির ছবিগুলোতে। জনপ্রিয় তারকাদেরকেই অতি সাধারণ দেখায় তখন। দেখুন বলিউডের জনপ্রিয় কিছু তারকার পাসপোর্ট ছবি।

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের পাসপোর্টের ছবি এটি। তারই এক ভক্ত ছবিটি প্রকাশ করেছে। পাসপোর্টের সাধারণ ছবিতেও তিনি অসাধারণ।


কানাডায় বসবাসরত একটি পাঞ্জাবী পরিবারে জন্ম হয় সানি লিওনের। সেই সূত্রে কানাডার নাগরিক তিনি। তার প্রকৃত নাম কারেনজিৎ কৌর। তার কাছের বন্ধু, আত্মীয় এবং পরিবার তাকে এখনো কারেনজিৎ নামেই ডাকে।
কঙ্গনা রনৌত বলিউডে একের পর এক আলোচনা-সমালোচনায় থাকেন। অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন। হিমাচলে জন্ম নেয়া এই তারকার পুরো নাম কঙ্গনা অমরদীপ রনৌত।

২০০০ সালে তিনি বিশ্ব সুন্দরী উপাধি লাভ করেন প্রিয়াংকা চোপড়া। এরপর ২০০৪ সালে আন্দাজ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এই তারকা। এরপর সাফল্য তার পিছু ছাড়েনি। বর্তমানে বলিউড এবং হলিউড মাতিয়ে রেখেছেন তিনি। দেশি মার্টিনি।








