চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়কই যখন নায়িকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বলিউডের নায়করা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। চরিত্রের প্রয়োজনে তাদেরকে হরহামেশাই চেহারা পাল্টাতে দেখা যায়। এমনকি শাড়ি পরে, মেকআপ করে নারীও সেজেছেন অনেকে। নারীর পোশাকেও দর্শকপ্রিয়তা পেয়ে প্রমাণ করেছেন, অভিনয়ে নারী-পুরুষ ভেদাভেদ নেই। এই ফিচারটি সাজানো হয়েছে বলিউডের আট অভিনেতাকে নিয়ে, যারা নারীর বেশে পর্দায় ধরা দিয়েছিলেন:

অমিতাভ বচ্চন: অমিতাভের সিনেমা মানেই যখন মারদাঙ্গা দৃশ্যে ভরপুর, তখন অমিতাভ নিজেকে পর্দায় ধরা দিলেন ভারী কাজের লেহেঙ্গায়। ‘লাওয়ারিশ’ ছবির ‘মেরে আঙ্গনেমে’ গানটি যুগ যুগ ধরে দর্শকদের প্রিয়র তালিকায় আছে।

শাহরুখ খান: ‘ডুপ্লিকেট’ ছবিতে আবেদনময় নারীর রূপে পর্দায় দেখা গেছে শাহরুখকে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে অভিনেতাকে।

আমির খান: পারফেকশনিস্ট আমির খান ‘বাজি’ ছবিতে পর্দায় এসেছিলেন নারী রূপে। এই ছবির পরেও বেশ কয়েকবার তাকে নারীর বেশে দেখা গিয়েছে।

অক্ষয় কুমার: বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাওয়া অক্ষয় কুমারকেও বহুবার নারীর পোশাকে দেখা গিয়েছে। ‘খিলাড়ি’ ছবিতে জমকালো কালো পোশাকে অক্ষয়কে দেখা গেছে নারী রূপে। আসন্ন ‘লক্ষ্মী বোম’ ছবিতেও শাড়িতে দেখা যাবে তাকে।

সালমান খান: পেশিবহুল শরীর নিয়েও নারী রূপে ধরা দিয়েছেন সালমান খান। সোনালি উইগ, হলটার নেক ড্রেস এবং ম্যাচিং গহনায় নারী রূপে পর্দায় এসেছেন তিনি।

সঞ্জয় দত্ত: বলিউডের ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত যখন ‘ব্যাড বয়’ রূপ ছেড়ে নারী রূপে পর্দায় এসেছেন, তখন দর্শক ব্যাপক আনন্দ পেয়েছেন। ‘মেরা ফয়সলা’ ছবির ‘ও আল্লাহ মেরি লাজ বাঁচানো’ গানে গোলাপি সালওয়ার কামিজের সাথে রুপালি গহনায় দেখা গেছে সঞ্জয় দত্তকে।

Reneta

সাইফ আলি খান: ‘হামশকল’ ছবিতে সাইফ আলি খানকে দেখা গেছে নারীর পোশাকে। তার সঙ্গে রিতেশ দেশমুখ এবং রাম কাপুরও নারী সেজেছেন।

অনিল কাপুর: ‘ঝুট বোলে কাউয়া কাটে’ ছবিতে অনিল কাপুরকে দেখা গেছে নারী বেশে। তিনি কালো পোশাকের সাথে উজ্জ্বল রঙের লিপস্টিক দিয়ে পর্দায় এসেছেন। -মেনজএক্সপি

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারআমির খাননায়কনায়িকানারীশাহরুখ খানসঞ্জয় দত্তসাইফ আলি খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT