চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির ১৬১*, মার্শাল ১৬৩, ফরহাদের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগে তিন ফিফটির পর সেঞ্চুরির আক্ষেপ মিটিয়েছেন নাসির হোসেন। ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের এ ব্যাটসম্যান তিনঅঙ্ক ছুঁয়েই থামেননি। বোলারদের নিয়ে লড়ে ১৬১ রানে থাকেন অপরাজিত। ২৮৩ বলের ইনিংসে ছিল ১৯টি চার ও একটি ছয়ের মার।

নাসির দেড়শ পেরিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ খুব বড় হয়নি। ৯ উইকেটে ২৭১ রান তুলে ইনিংষ ঘোষণা করেছে তারা। পঞ্চম রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা।

তৃতীয় দিন ১০৪ রানে অপরাজিত ছিলেন নাসির। দলের রান ছিল ৪ উইকেটে ২০০। মঙ্গলবার ৫ উইকেট হারিয়ে যোগ হয় ৭১ রান। যার মধ্যে ৫৭ রানই নাসিরের।

রাজশাহীতে সিলেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব। ২১২ বলের ইনিংসে ছিল ২২টি চার ও একটি ছয়।

মার্শালের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে মেট্রো। প্রথম ইনিংসে লিড পাওয়া সিলেটের লক্ষ্য ৩৫৬।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ‍খুলনার পেসার রুবেল হোসেন ঝড় তুলেছিলেন সোমবার। রাজশাহীর ৭ ব্যাটসম্যানকে পাঠান সাজঘরে। তাতে দলটি গুটিয়ে যায় ১৫১ রানে। তার একদিন পর এবার খুলনার ৬ ব্যাটসম্যানকে ফেরালেন ফরহাদ রেজা।

Reneta

তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল খুলনা। চতুর্থ দিন সকালেই ফরহাদের বোলিং তোপে তারা গুটিয়ে যায় ২০১ রানে। দিনের ৬ ‍উইকেটই নিয়েছেন এ পেসার। ২০.১ ওভার বল করে ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯নাসির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT