চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরনগরে হিন্দু বাড়িতে আবারো আগুন

২:৫৮ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৬
জনপদ, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। রোববার ভোর ৫টার দিকে সদর থানার পশ্চিম পাড়ার জেলে পল্লীর ছুট্টু লাল দাসের বাড়িতে আগুন লাগানোর এ ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, রাতে ৭/৮ জনের একটি পাহারাদার দল ছিল। তারা থাকার পরও কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে ছুট্টু লাল দাসের বাড়ির একটি চালা ঘরটি পুড়ে গেছে। এছাড়াও তার লক্ষাধিক টাকা দামের জাল পুড়ে গেছে।

 

স্থানীয়রা জানায়, ঘটনার আনুমানিক ১০মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত ৮ সদস্যের পাহারাদার টিম সারারাত পাহারা শেষে বাড়ি ফেরার পরপরই এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল করিম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন।

২৮ অক্টোবর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

Reneta

ওই ঘটনার একদিন পর এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।

এরপর ৪ নভেম্বর রাতে একই ভাবে ৫টি ঘর ও ১টি মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে আড়াইহাজার জনকে আসামী করে দুটি মামলা ও পুলিশ বাদী হয়ে তিনশ জনকে আসামী করে দুটি মামলা দায়ের করেছে।

এ ছাড়া ঘটনাতদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে পৃথক দুটি ও পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিরনগর হামলাব্রাহ্মণবাড়িয়ায় হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT