চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের টিকে থাকার এক জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টানা তিন জয়ে টুর্নামেন্ট শুরু, অর্জন ৬ পয়েন্ট। পরের ৭ ম্যাচে অর্জন কেবল এক পয়েন্ট, সেটিও বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার কল্যাণে। তাতে শেষ চারের হিসাব অনেকটা জটিল হয়ে উঠেছিল নাসিরদের। টুর্নামেন্টের শেষলগ্নে এসে দারুণ এক জয়ে শেষ চারের সেই আশাই আবার জাগিয়ে তুলল সুরমাপাড়ের দলটি। রোববার চিটাগং ভাইকিংসকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে সিলেট সিক্সার্স।

রংপুর রাইডার্স যদি নিজেদের শেষ দুই ম্যাচে হারে, আর সিলেট শেষ ম্যাচে জেতে, তাতে সেরা চারের দরজা খুলে যাবে সিলেটের। আপাতত ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্টে টেবিলের পাঁচে আছে নাসিররা। রংপুর ১০ ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের চারে।

মিরপুরে শুরুতে ব্যাট করে নাসিরের ঘূর্ণিতে ১২ ওভারে ৬৭ রানেই গুটিয়ে যায় চিটাগং। সিলেট সেটি টপকায় ১১.১ ওভারেই, কোন উইকেট না হারিয়ে। মোহাম্মদ রিজওয়ান ৩৬ ও আন্দ্রে ফ্লেচার ৩২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন।

এর আগে ইনিংসের প্রথম বলে ছক্কা হজমের অভিজ্ঞতায় শুরু হয়েছিল নাসিরের। সিক্সার্স অফস্পিনারকে প্রথম বলেই সোজা ব্যাটে খেলে ছক্কা হাঁকান চিটাগং ভাইকিংসের ওপেনার লুক রঞ্চি। সেটিই যেন তাতিয়ে দেয় অধিনায়ককে। পরের বলেই বোল্ড করে দেন অজি ব্যাটসম্যানকে। ওভারের শেষ বলে আউট সৌম্য সরকার।

নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে লুইস রিস। পরের ওভারে নাসিরের শিকার তানবীর হায়দার। আর শেষ ওভারে স্টিয়ান ভ্যান জিল। রোববার ৪ ওভারে ৩১ রান দিয়ে নাসির তুলছেন ৫ উইকেট। প্রথম বলে ছক্কা হজমের ম্যাচেই ক্যারিয়ারের সেরা বোলিংটা করলেন নাসির!

যেকোনো ধরনের ক্রিকেটেই এটি নাসিরের সেরা বোলিং। টি-টুয়েন্টিতে আগের সেরা বোলিং ছিল ১২ রানে ৩ উইকেট। ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেটে একবার করে ৫ উইকেট নিয়েছিলেন নাসির। তবে রান খরচায় এটিই কম।

Reneta

টানা বোলিং করে যাওয়া নাসিরের ঘূর্ণি জাদুর স্পেল শেষ হওয়ার পর শরিফউল্লাহ ও নাবিল সামাদ দ্রুত উইকেট তুললে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় পয়েন্ট টেবিলের তলানির দল চিটাগং। তাদের ইনিংস স্থায়ী হয় ১২ ওভার। বিপিএলে সর্বনিম্ন রানের দিক থেকে চতুর্থ স্থানে থাকল চিটাগংয়ের ইনিংসটি।

নাবিল সামাদ তিনটি ও শরিফউল্লাহ নেন দুটি করে উইকেট। সিলেটের তিন স্পিনার মিলেই তুলেছেন চিটাগংয়ের সবকটি উইকেট।

ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৫ রান। এছাড়া রিস ১২ ও ভ্যান জিল করেন ১১ রান। দলের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT