বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমকে বার্ধক্যজনিত জটিলতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
দুপুরে তাকে তাকে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে রিনা ইয়াসমিন মিতি।
নূরজাহান বেগম বাংলাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ এবং সাহিত্যিক। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিক পত্রিকা বেগম এর সম্পাদনায় সূচনালগ্ন থেকে জড়িত। ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।







