চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলারদের সম্মানিত করবে বিসিবি

তামান্না তৃষাতামান্না তৃষা
২:২৬ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গণের অন্য সব খাতেও সমানভাবে পাশে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। নিয়মিত বাংলাদেশের অ্যাথলেটদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর আগে সাফ গেমসে স্বর্ণজয়ী মাহফুজা শিলা এবং সীমান্তকে সম্মানিত করেছে বিসিবি। তবে এবার স্বর্ণ না জিতলেও কিশোরীদের নান্দনিক ফুটবল খেলা মুগ্ধ করেছে দেশবাসীকে।

তাই ঈদের পরই নারী ফুটবলারদের সম্মানিত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্মাননা অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, খেলায় হার-জিত আছে। আমি খেলাগুলো দেখেছি। তারা আসলেই শতভাগ পেশাদার ফুটবল খেলেছে। কোনো একটা ম্যাচেও মনে হয়নি তারা কোনো দিক দিয়ে পিছিয়ে আছে।

ইরান, সিঙ্গাপুর, কিরগিস্তান, চাইনিজ তাইপে এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীরা। শিগগিরই তাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা।

বিসিবি সভাপতি বলেন, ওদের যে দক্ষতা দেখেছি তাতে ওদের খেলতে হবে। নতুন প্রজন্মকে খেলায় আগ্রহী করতে হবে। সে জন্য আমরা মনে করেছি ওদের পুরস্কৃত করা উচিত।

নাজমুল হাসান বলেন, যেদিন ওরা চ্যাম্পিয়ন হয়েছে সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের একটা সম্মাননা দেব। কথা প্রধানমন্ত্রী নিজে থেকেই তুলেছেন।

Reneta

এদিকে ইংল্যান্ড অধিনায়ক এওয়েন মরগানকে বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেধে দিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। তবে ইংলিশরা নির্দ্বিধায় বাংলাদেশ সফর করতে পারে বলে নিশ্চয়তা দিয়েছে বিসিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৬ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT