চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্মাতাদের আলোচনায় তারেকের ‘মুক্তির গান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিন ব্যাপী বিশ্বের ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শন হবে রাজধানীর ৬টি ভেন্যুতে। চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও রয়েছে দেশি-বিদেশি নির্মাতাদের নিয়ে বিশেষ বিশেষ সেমিনার। শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া নারী নির্মাতাদের অংশ গ্রহণে তেমনি একটি সেমিনারের সেশনের বিষয়বস্তু ছিলো প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদের ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই দিনব্যাপী ৫ম ঢাকা আন্তর্জাতিক ওম্যান কনফারেন্সের আজ প্রথম দিন। অলিয়স ফ্রঁসেজে যা শুরু হয় শুক্রবার সকাল সাড়ে নয়টায়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা হয় ‘মুক্তির গান’ নিয়ে। প্রথম সেশনের পরিচালনায় ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

ওম্যান কনফারেন্সে ড. নায়লা জামান বলেছেন ‘মুক্তির গান’ কে ঘিরে তার স্মৃতির কথা। মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবির ঘুরে ঘুরে গান করার সময় তাঁর অভিজ্ঞতার কথা। ‘মুক্তির গান’ এর গান নিয়ে কথা বলার সময় এই গানগুলোর সাথে জড়িত ব্যক্তিদের কথাও স্মরণ করা হয়। দেখানো হয় ‘মুক্তির গান’ এর অংশবিশেষ।

এরপর এই কনফারেন্স নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অলিয়াস ফ্রঁসেজের ডিরেক্টর অলিভার ডেন্টিনজের। তিনি বলেন- এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। নিশ্চয় এ কনফারেন্সগুলো ইতিবাচক ভূমিকা রাখবে মানুষের ভাবনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন-এর প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ এবং ড. বুশরা সুলতানাও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চা বিরতির পর শুরু হয় কনফারেন্সের দ্বিতীয় সেশন। সেইখানে আলোচনা হচ্ছে সমসাময়িক নারী নির্মাতাদের নিউ জেনারেশন এবং বিশ্ব চলচ্চিত্রে তাদের অবস্থান এবং মেল-ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান নিয়ে।

Reneta

আলোচনা করছেন যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এলেক্সিস ক্রাসিলোভস্কি এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রাশেদ চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক মাসুদমুক্তিযুদ্ধমুক্তির গানলিড বিনোদনশরণার্থী শিবিরসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT