চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও শপথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০২১
নারী
A A

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে সম্মিলিতভাবে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শপথ বাক্য পাঠ করে স্বল্প পরিসরে আন্তর্জাতিক নারী দিবস পালন করল আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

এর মাধ্যমে আমরাই পারি জোটের “আঁধার ভাঙার শপথ” কর্মসূচিটি ১২ বছর অতিক্রম করল।

আমরাই পারি’র জনপ্রিয় এই কর্মসূচির যুগপূর্তিতে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি অনলাইন কর্মসুচিতে অতিথি হিসেবে যুক্ত ছিলেন আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় কমিটির সদস্য ফওজিয়া খন্দকার ইভা, শিপা হাফিজা, এমবি আখতার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং আমরাই পারি ৪৮টি জেলার জেলা জোটের আহ্বায়করা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমরাই পারি জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক।

জাতিসংঘের এবারের স্লোগান “করোনা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি”- এই স্লোগান নিয়ে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। সবক্ষেত্রে নারী পুরুষের সমঅংশীদারিত্ব নিশ্চিতকরণের একই সময়ে নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবী জানায় এই জোট। তারা মনে করে নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়।

মেহের আফরোজ চুমকি বলেন, আমার সৌভাগ্য যে আমরাই পারি’র ১২ বছর ধরে উদযাপিত আঁধার ভাঙার শপথ কর্মসূচিতে আমি প্রতিবার আপনাদের সাথে থাকতে পেরেছি, হাঁটতে পেরেছি। বাংলাদেশে স্বাস্থ্য খাতে প্রচুর সমস্যা থাকার পরেও নারীর নেতৃত্বে বাংলাদেশ দেখেছে কি করে করোনার অতিমারীকে প্রবল সাহসিকতা এবং দক্ষতার সাথে মোকাবেলা করা সম্ভব! তবুও নারীর প্রতি সহিংসতা কমছে না যা অত্যন্ত দুঃখের বিষয়।

তিনি নারীর প্রতি সহিংসতা রোধে একযোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Reneta

অনলাইন কর্মসুচিতে আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন: বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অনেক অগ্রগতি ঘটেছে। তিনি নারী নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, নারীর ক্ষমতায়ন এবং সমতায়নের মেলবন্ধন হবার পথে প্রচুর ঘাটতি রয়েছে। তিনি একইসংগে বিভিন্ন প্রকার বৈষম্যমূলক আইন বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি এক্টের বিরুদ্ধে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন যা নারীর অধিকার এবং মানবাধিকার লংঘনের ঘটনাটিকে বাড়িয়ে দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT