চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

অবশেষে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘যদি একদিন’ এর মুক্তির তারিখ ঘোষণা করলো প্রযোনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আগামী ৮ মার্চ (নারী দিবস) উপলক্ষ্যে তাহসান খান ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি সারাদেশে মুক্তি দেয়া হবে।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রজাপতি, তারকাটা, সম্রাট ছবির এই নির্মাতা বললেন, আমি শতভাগ পরিকল্পনা মাফিক কাজ করেছি। এতে আমি নিজেও খুব এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি।

‘যদি একদিন’ প্রসঙ্গে তাহসান বলেন, আমি একজন এন্টারটেইনার। কাজ করি মানুষের জন্য। চিন্তা করি আমার কাজটা যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। তাদের হৃদয়ে যেন জায়গা করে নেয়। কিন্তু সব কাজ পারেনা। কিছু কাজ যদি পারে তাহলে উদ্দেশ্য সার্থক। প্রমিজ করছি, এই ছবির মাধ্যমে দর্শকদের এমন কিছু দেব সেটা সারাজীবন মনে রাখবে।

এর আগে গেল ৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, পারিবারিক সেন্টিমেন্টাল ও ইমোশনে ভরপুর ছবি ‘যদি একদিন’। দারুণ উপভোগ্যের।

তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

এর আগে ‘যদি একদিন’ ছবির তাহসান-কোনালের গাওয়া একটি গান এবং হৃদয় খানের একটি গান ও টিজার প্রকাশ হয়েছে। সবগুলোই ব্যাপক প্রশংসায় ভেসেছে। তারপর থেকে নতুন করে ‘যদি একদিন’ দেখার জন্য দর্শক অপেক্ষার প্রহর গুনছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: তাহসাননারী দিবসবেঙ্গলমার্চযদি একদিনরাজলিড বিনোদনশ্রাবন্তীসম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজান মাসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT