দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এ আহবান জানান তারা।
দেশের প্রকৃতি ও পরিবেশকে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরতে গত সাত বছরে দুর্গম পাহাড় থেকে গভীর অরণ্য আর সাগরতলে ছুটে গেছে প্রকৃতি ও জীবন দল।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে চ্যানেল আইয়ে সাপ্তাহিক অনুষ্ঠানের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে গবেষণা, প্রকাশনা এবং প্রান্তিক পর্যায় থেকে দেশ বিদেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নানাভাবে কাজ চলছে।
কাজের স্বীকৃতি স্বরুপ মিলেছে জাতীয় পরিবেশ পদকসহ দেশী বিদেশী নানান পদকও। এগিয়ে যাওয়ার এসব কথা উঠে এসেছে ৭ম বর্ষর্পূতিতে।
ফাউন্ডেশনের সঙ্গে জড়িতরা মনে করেন, সবাই এগিয়ে আসলে পরিবেশ রক্ষায় আরো এগিয়ে যাবে দেশও। বর্ষপূতির এই অনুষ্ঠানে পাঁচ প্রকৃতি বন্ধু পথশিশুকে পুরস্কার প্রদানের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই পরিবেশ সংরক্ষণ পদক প্রদান করা হবে আগামী ১৭ ডিসেম্বর ।








