জনপদ

নাটোরে বিএনপি নেতা দুলুর মনোনয়ন বাতিল

মনোনয়ন

নাটোরে মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা, নাটোর-৪ আসনে মুসলিমলীগের শান্তি রিবেরু, জাসদ (ইনু) দলের রনি পারভেজ, ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির আলাউদ্দিন মেধা, জাল স্বাক্ষরের কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান এবং মামলায় সাজা হওয়ার কারণে নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনের সচিব বরাবর আপিল করতে পারবেন।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচননির্বাচনবাতিলবিএনপিমনোনয়নসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…