চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৩:৫৮ অপরাহ্ন ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের লালপুরের আলোচিত ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলেন, লালপুরের বাহাদুরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শুকুর হোসেন ওরফে বাবু, শহিদুল ইসলাম মাস্টারের দুই ছেলে শামীম হোসেন ও সুজন হোসেন এবং আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী হলেন ফয়েজ উদ্দিনের ছেলে সান্টু মিয়া।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মাসুদ হাসান জানান, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর গ্রামে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় নিহতের বাবা শুকুর মৃধা বাদী হয়ে ২৩ জনকে আসামী করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ ১৭ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক মামলার রায় ঘোষনা করেন। এসময় আদালতে নিহতের পরিবার সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতছাত্রলীগ কর্মীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT