নাটোরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র তানভীর হত্যার দায়ে একই মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এ রায় দেন।
রায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে দণ্ডাদেশ এবং অপর অভিযুক্ত নাইমকে ২টি পৃথক ধারায় ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।
২০১৫ সালের ২৫ আগস্ট নাটোর শহরের আশরাফুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর আবাসিক শিক্ষার্থী তানভীরকে অপহরণ করে হত্যার পর লাশ মাদ্রাসার সেফটিক ট্যাঙ্কে ফেলে দেয় একই মাদ্রাসার অভিযুক্ত ওই ৩ শিক্ষার্থী।
পরে র্যাব সদস্যরা মাদরাসা সংলগ্ন একটি সেপটিক ট্যাংক থেকে ১ সেপ্টেম্বর তানভীরের লাশ উদ্ধার করে। ওই দিনই নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।








