চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে মফস্বল সাংবাদিকের জীবন সংগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দেখা যাবে অনলাইন পোর্টালের সাংবাদিকের চরিত্রে। এমন চরিত্রের মাধ্যমে এ তারকা নাটকের দর্শকদের কাছে এবারই প্রথম হাজির হচ্ছেন।

যিনি ঢাকার একটি অনলাইন সংবাদ মাধ্যমের মফঃস্বল প্রতিনিধি। চরিত্র বদলের পালায় অপূর্ব নিজেকে ভাঙার এই প্রয়াস ‘ব্রেকিং নিউজ’ নামের একটি নাটকে।

যেটি রচনা করেছেন রাজীব আহমেদ এবং পরিচালনা করেছেন রুবেল হাসান।

গত মাসে তিনদিন শুটিংয়ে নাটকটির কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা। চ্যানেল আই অনলাইনকে রুবেল হাসান বলেন, অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর। রয়েছেন কায়েস চৌধুরী, হিন্দোল রায় প্রমুখ।

ঈদের দিন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ‘ব্রেকিং নিউজ’ প্রচার হবে ঈগল মিউজিকের ইউটিউবে। 

‘ব্রেকিং নিউজ’ নিয়ে রাজীব আহমেদ বলেন, ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতার সাথে আমি যুক্ত। অভিজ্ঞতায় দেখেছি, দেশের মানুষের মধ্যে ধারণা আছে যে সাংবাদিক মানেই টাকা দিয়ে কেনা যায়, পোষা যায়। জীবনের প্রয়োজনে হয়তো অনেক সময় কম্প্রোমাইজ কাউকে কাউকে করতে হয়, কিন্তু সত্যিকার অর্থেই রাষ্ট্রীয় বা জাতীয় সংকট যখন সামনে আসে, তখন কিন্তু ঠিকই সাংবাদিক তার নীতি আদর্শ নিয়ে দাঁড়িয়ে যায়। সেসময় কোনো সাংবাদিক মৃত্যুর ভয়ও করে না, জীবনের পরোয়াও করে না। প্রমাণ হয়, সাংবাদিকতা একটি মহৎ পেশা। যারা সাংবাদিকদের নিয়ে ট্রল করেন, তারা সঠিক তথ্যটাও কিন্তু পাচ্ছেন সাংবাদিকদের কাছ থেকেই।

Reneta

একজন মফস্বল সাংবাদিক যখন কোনো জাতীয় ইস্যু ব্রেক করেন, তখন সারা দেশে এটা নিয়ে হইচই পড়ে যায়। কিন্তু যে সাংবাদিক ঘটনাটি সামনে আনলেন, তার পরিণতি কী হয়- সেই জীবনের গল্প নিয়েই নাটকটি লিখেছেন বলে জানান রাজীব আহমেদ।

‘ব্রেকিং নিউজ’ এর গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক রুবেল হাসান জানান, মফঃস্বলের একজন সাংবাদিকের জীবনের টানাপড়েনের গল্প। গল্পটি কাল্পনিক, কোনো সত্য ঘটনা অবলম্বনে নয়। যেখানে একজন সাংবাদিকের না বলা গল্পগুলো উঠে আসবে। দেখা যাবে, তাদের রোজগার কম কিন্তু কিছু কারণে এই পেশা ছাড়তে পারে না।   

পরিচালক বলেন, মফঃস্বলের অনলাইন পোর্টালের সাংবাদিকে সংগ্রাম উঠে আসবে। যে শহরে এসে কাজ করতে চাইলেও সুযোগ পায়না। তিনি বলেন, এ নাটকের মাধ্যমে অপূর্ব ভাইকে একটু ভাঙার চেষ্টা করে ব্যতিক্রমভাবে তুলে ধরেছি। যেহেতু এটা নাটক তাই নাটকীয়তা থাকবে। সবশেষে নাটকে একটি বার্তা দেয়া হয়েছে। যেটি মানুষের মধ্যে সচেতনতা ছড়াবে। 

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বঈদজীবন সংগ্রামঢাকানাটকব্রেকিং নিউজরাজীব আহমেদরুবেল হাসানলিড বিনোদনসাংবাদিকসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT