চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ১৭, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
নাজিব রাজাক-মালয়েশিয়া-নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে তার বাড়ির সামনে বেশ কিছু পুলিশের গাড়ি দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বিবিসি জানায়, নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে তার কাগজপত্র খুঁজতেই এ অভিযান চালানো হয়েছে।

এলাকার একটি মসজিদ থেকে নামাজ আদায় করে নাজিব বাসায় ফেরার পরপরই পুলিশ তার বাড়িতে হানা দেয়।

পুলিশের পক্ষ থেকেই তল্লাশির সত্যতা নিশ্চিত করা হয়েছে। ৬ ঘণ্টার অভিযানে নাজিবের বাসা থেকে তার হ্যান্ডব্যাগ ও বেশকিছু ব্যক্তিগত জিনিস নিয়ে যায় পুলিশ।

সদ্য সাবেক হওয়া এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনের পর সপ্তাহব্যাপী ছুটি কাটাতে শনিবার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে ভ্রমণের কথা ছিল তার।

নাজিবের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ২০১৫ সালে ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

Reneta

নির্বাচনে পরাজয়ের পরপরই নাজিব রাজাকের স্বজনদের বাসায়ও তল্লাশি চালায় পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজিব রাজাকমালয়েশিয়ালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT