চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাকের ভেতর জ্যান্ত তেলাপোকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৭
অদ্ভুতুড়ে
A A

ভারতের চেন্নাইয়ের বাসিন্দা সেলভির (৪২) নাক থেকে দীর্ঘ ১২ ঘণ্টা পর বের করা হয়েছে একটা জ্যান্ত তেলাপোকা। ঘুমের সময় তেলাপোকাটি তার নাক দিয়ে ঢুকে পড়েছিল।

সকালে ঘুম থেকে উঠার পর থেকেই অস্বস্তি লাগছিল সেলভির। ডান দিকের নাকের ছিদ্রে প্রচন্ড চুলকাচ্ছিল। তিনি ছুটে যান ডাক্তারের কাছে। কিন্তু কেউই কিছু করতে পারছিলেন না। কয়েকটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত হাজির হলেন চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগে।

সেখানে ডাক্তাররা নানা পরীক্ষা করে নিশ্চিত হলেন তার নাকের ভেতরে কিছু একটা আছে। ডাক্তাররা বিশেষ কৌশলে তার নাকের ভেতর থেকে বের করে আনেন একটি জীবন্ত তেলাপোকা, যেটি সেখানে ঘাপটি মেরে বসেছিল প্রায় ১২ ঘণ্টা।

ডাক্তাররা বলছেন, কারও নাক দিয়ে তেলাপোকা ঢুকে পড়া এবং সেটিকে আবার ১২ ঘণ্টা পর জীবন বের করে আনা- এটি এক বিরল ঘটনা।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে সেলভি জানিয়েছেন, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি প্রথম ভেবেছিলেন তার ঠাণ্ডা লেগেছে। কিন্তু যখন নাকের ভেতর জিনিসটি নড়তে শুরু করল, তখন বুঝলেন এটা ঠিক ঠাণ্ডা বা ফ্লু নয়।

সেলভি প্রথম যে হাসপাতালে গিয়েছিলেন, সেখানকার ডাক্তাররা পানি দিয়ে পাম্প করে জিনিসটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন।

Reneta

তবে স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা শেষ পর্যন্ত সফলভাবেই তেলাপোকাটি বের করে আনতে সক্ষম হন।

হাসপাতালের ডাক্তার অধ্যাপক এস মুথুচিত্রা জানান, অতীতে তারা রোগীদের নাকের ভেতর থেকে বোতাম, জোঁক, চক থেকে শুরু করে নানা ধরণের জিনিস বের করেছেন। কিন্তু জীবন্ত তেলাপোকা বের করে আনার ঘটনা এটাই প্রথম।

Jui  Banner Campaign
ট্যাগ: তেলাপোকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ।

বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৬ কর্মী আহত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলমের ভোটদান।

প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT