চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম ১১৫, আবাহনী ২৫৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ১৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা নাঈম শেখ চেনারূপে ফিরলেন ঘরোয়াতে নেমেই। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হাসল ব্যাট। আসরের প্রথম সেঞ্চুরি এলো আবাহনীর বাঁহাতি ওপেনারের উইলো থেকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বিভাগ থেকে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে নাঈম ১১৫ রানের ইনিংস খেলেন ১৩২ বলে। মারেন ১০টি চার, ২টি ছক্কা।

টস হেরে ব্যাট করতে নেমে নাঈমের সেঞ্চুরিতে আবাহনী ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান। চোট কাটিয়ে মাঠের লড়াইয়ে ফেরা মোহাম্মদ সাউফউদ্দিন ৪০ রানে অপরাজিত থাকেন। ৪৩ বলের ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৭, শামীম পাটোয়ারি ১৫ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান নাঈম। শেষে সাউফউদ্দিন হাল ধরলে আড়াইশ পেরোয় আবাহনী।

রূপগঞ্জ টাইগার্সের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নেন ৩ উইকেট। শরিফউল্লাহ ও ফরহাদ রেজা নেন দুটি করে উইকেট। শফিকুল ইসলাম ও ভারতীয় রিক্রুট অপরাজিৎ বাবা নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: আবহানীঢাকা প্রিমিয়ার লিগনাঈম শেখমুকিদুল ইসলামমোসাদ্দেক হোসেনমোহাম্মদ সাউফউদ্দিনরূপগঞ্জ টাইগার্সলিড স্পোর্টসশামীম পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT