নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি শরণার্থী শিবিরে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮০ জন।
দিকওয়া নামের ওই ক্যাম্পে শরনার্থীদের মাঝে খাবার সরবরাহের সময় দুই নারী আত্মঘাতী হামলাকারী পর পর দু’টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিলে হতাহতের ওই ঘটনা ঘটে।
শরণার্থী শিবিরে নিজের মা-বাবা এবং ভাইবোনের অবস্থান জানতে পেরে শরীরে রাখা বোমার বিস্ফোরণ না ঘটিয়ে আত্মসর্পণ করে তৃতীয় হামলাকারী। হামলার দায় কেউ স্বীকার না করলেও সন্দেহ করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে।







