বলিউডে প্রায় দুই দশক পেরুলেন করলেন তারকা হৃতিক রোশন। তাই ফেলে আসা দিনগুলোকে মনে করে নস্টালজিক হয়ে পড়লেন তিনি। প্রথম দিকের অভিনয় জীবনের স্মৃতিচারণ করে বললেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল দিনগুলো। যে সময়গুলো আমাকে আজকের হৃতিক হিসেবে গড়ে তুলেছে।’
বলিউডের নির্মাতা রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশন ২০০০ সালে ‘কাহো না পেয়ার হে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে দর্শকদের উপহার দেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘কোয়ি মিল গ্যায়া’, ‘গুজারিশ’, ‘ধুম টু’, ‘কাবিল’ এর মতো ব্যবসা সফল ছবি।
অভিনয় জীবনে চরিত্র নির্বাচনেও হৃতিক বৈচিত্র্য খোঁজেন। তাইতো মানসিক প্রতিবন্ধী, শক্তিশালী শাসক সব চরিত্রকেই সমানভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। পরিচালনায় আসার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি আইএএনএস কে ইমেইলে বলেন, ‘অভিনয় আমার ধ্যানজ্ঞান। কিন্তু এর বাইরে যদি কখনও মনে হয় ক্যামেরার পেছনে কাজ করতে হবে, আমি করবো। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’
ব্যক্তিগত জীবনে স্ত্রী সুজানের সাথে বিবাহ-বিচ্ছেদ ঘটেছে হৃতিকের। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।







